1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

শহীদুল ইসলাম ​তারাগঞ্জ প্রতিনিধি

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে ঋণ দেওয়া-নেওয়ার নামে গ্রাহকদের হয়রানি এবং নারী সদস্যদের অশ্লীল ভাষায় কথা বলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি উপজেলার কুর্শা ইউনিয়নের বৌদ্ধনাথপুর গ্রামের সপনের স্ত্রী এক ভুক্তভোগী নারী সাংবাদিকের কাছে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ​ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁকে ঋণ দেওয়ার কথা বলে পিডিবিএফ অফিসের মাঠকর্মী আশীষ কুমার রায় সঞ্চয় বাবদ ৪৮০০ টাকা জমা নেন। কিন্তু পরবর্তীতে তাঁকে কোনো ঋণ না দিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে মাঠকর্মী আশীষ কুমার রায় তাঁর মোবাইল ফোনে কল করে তাঁকে নানা ধরনের কুপ্রস্তাব দেন। ওই নারী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে আর ঋণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী আশীষ কুমার রায় দাবি করেন, ওই কেন্দ্রের লোকজনের লেনদেন ভালো না থাকায় ওই সদস্যকে ঋণ দেওয়া হয়নি। ​এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জনান, আশীষ কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি , উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ​ভুক্তভোগী নারী ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাঠকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর