1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা মারিয়া ইউনিয়নে নির্বাচনি উত্তাপ, বগাদিয়া বিন্নাগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামকে ঘিরে মতবিনিময় সভা ‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়’ — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’ উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা

কবরস্থানে আগুন দিয়ে ‘পরিষ্কার’: আলফাডাঙ্গায় কমিটির পদত্যাগ ও বিচারের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় আগাছা পরিষ্কারের নামে যৌথ ঈদগাহ কবরস্থানে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং বর্তমান কমিটির অবিলম্বে পদত্যাগ ও শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


​বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুচিয়াগ্রাম যৌথ ঈদগাহ কবরস্থান ময়দানে এই মানববন্ধনের আয়োজন করেন কুচিয়াগ্রাম, চান্দড়া, নওয়াপাড়া ও তেঘরডাঙ্গা গ্রামের সর্বস্তরের জনগণ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নিয়ে কমিটির বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
​কবরস্থানে অগ্নিকাণ্ড ও জনক্ষোভ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কবরস্থানের বর্তমান কমিটি আগাছা পরিষ্কার করার নামে পুরো গোরস্থানে আগুন ধরিয়ে দেয়। এতে কবরস্থানের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি বহু কবরের ব্যাপক ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মৃত ব্যক্তিদের স্মৃতির প্রতি চরম অবমাননার এই ঘটনায় স্থানীয় চারটি গ্রামের মানুষের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​বক্তাদের দাবি ও হুঁশিয়ারি
প্রতিবাদ সভায় উপস্থিত এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা বলেন, “কবরস্থান পরিষ্কার করার আরও অনেক সুষ্ঠু ও সম্মানজনক পদ্ধতি ছিল। কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে আগুন দিয়ে তারা শুধু পরিবেশেরই ক্ষতি করেনি, বরং আমাদের পূর্বপুরুষদের কবরের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে। এই অযোগ্য কমিটিকে আমরা আর দায়িত্বে দেখতে চাই না।”
​মানববন্ধন থেকে এলাকাবাসী মূলত দুটি প্রধান দাবি তুলে ধরেন:

১. গোরস্থানের পবিত্রতা নষ্টকারী বর্তমান অযোগ্য কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

২. তদন্ত সাপেক্ষে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


​উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ, মোঃ হাসু শেখ, মোঃ মিজানুর রহমান ও মোঃ ইসানুর রহমান প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান কমিটি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর