1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা মারিয়া ইউনিয়নে নির্বাচনি উত্তাপ, বগাদিয়া বিন্নাগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামকে ঘিরে মতবিনিময় সভা ‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়’ — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’ উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধ”র্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকি বিল্লাহ হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর চাচাতো দুলাভাই হওয়ায় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের বাসিন্দা মোঃ বাকী বিল্লাহ (৫১) উপজেলার বিজরুল পূর্বপাড়ায় অবস্থিত গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্তের কর্মস্থল ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে তার শয়নকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত।

পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে গত ৬ জুন একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা পরীক্ষা করান।

সেখানে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ভুক্তভোগী প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পিতা আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে এজাহার নন্দীগ্রাম থানায় প্রেরণ করা হলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করে।

এরই ধারাবাহিকতায় ২ জুলাই বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ বাকী বিল্লাহকে গ্রেফতার করে।

এদিকে একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান উক্ত প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং তারই প্রেক্ষিতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর