1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পড়েছেন

​মোঃরফিকুল ইসলাম মিঠু।।

গত ১৮ ই অক্টোবর ​রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ মধ্যপাড়া সোসাইটি কল্যাণ সমিতির উদ্যোগে এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার লক্ষ্যে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সভায় সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষায় সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন বক্তারা।

​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হেলাল তালুকদার।

​প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, “মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আমাদের সবার। দক্ষিণখান এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য মো. হারুন অর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার কবির মিথুন, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কেবল আইনি বা প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়। এজন্য পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কাজ বা খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তারা অভিভাবক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে ফায়দাবাদ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক প্রতিরোধ এবং সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর