আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই তরুণ সমাজসেবক। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির হাতে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”
পূজা মণ্ডপগুলোতে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় পাচুড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুর রহমান, পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (মেম্বার), উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আল হাবিব, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আরব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
Leave a Reply