1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

শহীদুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

​রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলেয়া নন্দরাম প্রামানিক পাড়ায় নুর নাহার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২ জুলাই) নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নুর নাহারের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

​নিহত নুর নাহার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং খলেয়া নন্দরাম প্রামানিক পাড়ার মৃত জয়নালের ছেলে মনারুল ইসলামের স্ত্রী। তিনি মৃত্যুকালে পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।

​হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজুমদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নুর নাহারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর