1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মৎস্য চাষিদের মাঝে পোনা,খাদ্য, এ্যারেটর ও কৃষি উপকরণ বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) এর আওতায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা,মাছের খাদ্য,এ্যারেটর,ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ উপস্থিত থেকে বক্তব্যে বলেন,এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করা, গৃহস্থালি পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সেফাইনুল আরেফিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ. এম. শামীম আহসান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রকল্পের আওতায় ৪ জন মৎস্য চাষির জন্য প্রযুক্তিনির্ভর ৪টি প্রদর্শনী খামার এবং উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চাষির জন্য গৃহস্থালি পুকুরে দেশীয় প্রজাতির টেংরা, মনোসেক্স তেলাপিয়া ও ভেটকি মাছ চাষের মোট নয়টি প্রদর্শনী খামার স্থাপন করা হচ্ছে। এসব প্রদর্শনী খামারের জন্য মাছের পোনা, এ্যারেটর, মাছের খাদ্য, বিভিন্ন সবজির বীজ, ফলদ ও বনজ চারা এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর