1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের বিশ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ০২-০৭-২০২৬

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের ২০টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে কুড়িগ্রাম গ্রান্ড অ্যাসেন্বলী হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।


এতে কুড়িগ্রামে কর্মরত স্বেচ্ছাসেবী গ্রীনভয়েজ, দূর্বার যুব সংগঠন, ইযুথ কেয়ার, বাঁধন, ইযুথ ফর পলিসি, রোভার স্বাউট, প্রথম আলো বন্ধুসভা, দিশারী পাঠাগার, ভিবিডি, সমন্বয় পরিবার, হিজিবিজি, ইয়ুথ গ্লোবাল, কালেরকন্ঠ শুভসংঘ, বেলগাছা যুব সংগঠণ, দিশারী শিশু ফোরাম, বিএনসিসি, মেঠোজন ও সমকাল সুুহৃদ এর প্রতিনিধিসহ ২০ টিসংগঠনের ৪০ জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সনাক কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনাক কুড়িগ্রামের সহ:সভাপতি ফজলে এলাহী স্বপন, সনাক সদস্য আহসান হাবীব নীলু, প্রতিমা চৌধুরী, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো: হোজ্জাতুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন এর সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
পরে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতারা টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর