1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

​আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক আরাফাত হোসেন

  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৫১ বার পড়েছেন

​আলমগীর কবির
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক আরাফাত হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের প্রয়াত চান মিয়ার সুযোগ্য সন্তান।

​সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরাফাত হোসেন প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষাদীক্ষার সঠিক পরিবেশ ও মান বজায় রাখা, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষকদের সাথে সার্বিক সমন্বয় রেখে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করাই আমার মূল লক্ষ্য।”

​তিনি আরও উল্লেখ করেন, ইতিপূর্বেও বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি নিজস্ব অর্থায়নে ড্রেন ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। আগামীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা চান।

​তাঁকে এই দায়িত্ব অর্পণ করায় তিনি কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার অধিবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন ও ঐতিহ্য বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সমর্থন ও পরামর্শ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর