1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ২২ বিজিবির অধিনায়কসহ অন্যান্য সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

​বিজিবি সূত্রে জানা গেছে, জেলায় পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সহায়তা করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

​কুড়িগ্রাম পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রবি বোস জানান, এবার জেলায় ৫৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

​এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সচেষ্ট রয়েছে।

নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর